শনিবার সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের জোনাব আলী মোল্লা ছেলে।
স্থানীয়রা জানান, জমিজমা ও আধিপত্যসহ বিভিন্ন বিষয় নিয়ে ঐ এলাকার দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
.png)
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, প্রতিপক্ষের লোকজন মো. মোজাহার মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর আহত করেন। বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোজাহারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।