ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শার্শা সীমান্তে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ৭ জানুয়ারি ২০২৩
শার্শা সীমান্তে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭ সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  

শনিবার ভোরে পাঁচ ভুলাট এলাকা থেকে এ সোনার চালান উদ্ধার করা হয়। পলাতক দুই সোনা পাচারকারীকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

পলাতক ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম।

Advertisement

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সীমান্তের পাঁচভূলাট এলাকা দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভূলাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলা হয়। এ সময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৭ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম। যার সিজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি আরো জানান, পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে সোনা চোরা চালান আইনে মামলা দিয়ে সোনার চালান শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!