[ দেশজুড়ে ]
সাড়ে ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
ঘন কুয়াশায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে শুরু হয় ফেরি চলাচল। এর আগে শনিবার রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।
.png)
তিনি জানান, মাঝ নদীতে কুয়াশা কমে যাওয়ায় সকাল ৯টা থেকে শুরু হয়েছে ফেরি চলাচল। এর আগে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাটে অপেক্ষারত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!