ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল অটোচালকের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ৮ জানুয়ারি ২০২৩
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল অটোচালকের
নিহত মিজান। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজান নামে এক অটোচালক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বিজিবি ক্যাম্প ও সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজান মহেশখালীর কুতুবজোম ইউপির খোন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। 

জানা গেছে, শহর থেকে বাস টার্মিনালের অটো গ্যারেজে যাওয়ার পথে আমগাছ তলায় তার মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!