ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিথর ইউসুফ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৯ জানুয়ারি ২০২৩
সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিথর ইউসুফ
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ইউসুফের মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউপির আড়ালিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ ওই বাড়ির সুলতান আহমেদের ছেলে। 

জানা যায়, দুপুরের দিকে বাড়ির সামনের বাগানে একটি সুপারি গাছ কাটতে যায় ইউসুফ। এসময় গাছটি পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে খুঁটি থেকে গাছ সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এ অবস্থা দেখে পাশে থাকা তার স্ত্রী চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর ইউসুফকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!