[ দেশজুড়ে ]
রাতে গিয়েছিলেন মাহফিলে, দুপুরে কবরস্থানে মিলল যুবকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে কবরস্থানের একটি আম গাছ থেকে ইসমাইল হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউপির চর অলোয়া কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ইসমাইল হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ইসমাইল কিছুটা ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে গোবিন্দাসী স্কুলরোড মসজিদের পাশে একটি মাদরাসায় ওয়াজ মাহফিলে গিয়ে আর ফিরেননি তিনি। মঙ্গলবার সকালে জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আম গাছে ইসমাইলের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
.png)
ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!