ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের কথা বলে স্কুলছাত্রীর সর্বনাশ করলো প্রেমিকসহ চার বন্ধু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৬, ১১ জানুয়ারি ২০২৩
বিয়ের কথা বলে স্কুলছাত্রীর সর্বনাশ করলো প্রেমিকসহ চার বন্ধু
ফাইল ছবি

সুমনের সঙ্গে মোবাইলে পরিচয় হয় স্কুলছাত্রীর। পরিচয় থেকে হয় প্রেম। গত ৮ জানুয়ারি স্কুল থেকে ফেরার পথে বিয়ে কথা বলে ওই ছাত্রীকে নিয়ে যান সুমন। কিছুক্ষণ ঘোরাফেরার পর রাত হলে খোলা মাঠে নিয়ে ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন প্রেমিকসহ চার বন্ধু। পরে ভোর হলে ওইছাত্রীকে ফেলে যান সুমন ও তার বন্ধুরা।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলায়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম। এর আগে মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা আসামি করে ভালুকা থানায় মামলা করেন ওই ছাত্রী।

জানা যায়, সুমন নামে এক যুবকের সঙ্গে মোবাইলে কথা বলতেন ওই ছাত্রী। একপর্যায়ে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বই আনতে স্কুলে যান ওই ছাত্রী। এ সময় সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে ফেরার পথে বিয়ে করবে বলে ওই ছাত্রীকে অটোরিকশা করে ভালুকা ও পরে ময়মনসিংহে নিয়ে যান সুমন।

Advertisement

সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে গফরগাঁও নিয়ে আসেন। পরে সেখানে রাত হলে আবারো অটোরিকশা করে ভালুকার রাজৈ ইউনিয়নে নিয়ে আসে। এ সময় সেখানে খোলা মাঠে ওই ছাত্রীকে প্রেমিকসহ চার বন্ধু মিলে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করেন। ভোর হলে ওই ছাত্রীকে ফেলে রেখে চলে যান সুমন ও তার বন্ধুরা।

পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হওয়ায় সুমনের। কিন্তু সঠিক নাম ঠিকানা বা তার বন্ধুদের চিনে না ওই ছাত্রী। তাই অজ্ঞাতনামা আসামি করে মামলা নেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!