ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪, ১৯ নভেম্বর ২০২২
চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণ
প্রতীকী ছবি

১৯ বছরের এক মডেলকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবক ও এক নারীকে আটক করেছে পুলিশ। ঐ মডেলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে ভারতের কেরালার কোচিতে ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে আসে শনিবার।

সংবাদ সংস্থা সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়  গত বৃহস্পতিবার রাতে কোচিতে একটি বারে গিয়েছিলেন ঐ মডেল। তিনি মদ্যপ ছিলেন। রাতে বের থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। সেই সময় অভিযুক্তরা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। সেই মতো অভিযুক্তদের গাড়িতে ওঠেন ঐ তরুণী।

Advertisement

অভিযোগ, গাড়িতে ওঠার পরই ঐ তরুণীকে হেনস্থা শুরু করেন যুবকরা। তারপর তাকে গণধর্ষণ করা হয়। গভীর রাতে বাড়ির কাছে একটি জায়গায় তরুণীকে ফেলে পালান অভিযুক্তরা। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তার রুমমেট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। হাসপাতালের পক্ষ থেকে এ ঘটনা পুলিশকে জানানো হয়। এরইমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৭০ ও ৩৭৬ ধারায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: গণধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!