ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ, গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২০, ১৩ নভেম্বর ২০২২
জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ, গ্রেফতার ৪
ছবি: প্রতীকী

জন্মদিনের পার্টিতে এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের রাজারহাট বৈদিক ভিলেজে এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে।

একটি রিসোর্টে জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে সেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগে জানানো হয়।

Advertisement

মামলার এজাহার ‍সূত্রে জানা যায়, সেদিন ওই পার্টিতে ৩০ জন তরুণ-তরুণী উপস্থিত ছিল। পার্টি শেষ হওয়ার পরই এক তরুণীকে পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে দেয় ৪ যুবক। তারপর তাকে গণধর্ষণ করে তারা।

আরো পড়ুন>> তুরস্কে ব্যস্ত সড়কে আকস্মিক বিস্ফোরণ, নিহত ৪

ঘটনার পরের দিন রাজারহাট থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার অভিযুক্তদের বারাসাত আদালতে তোলা হয়। চারজনকেই পুলিশ নিজেদের হেফাজতে দেওয়ার জন্য আবেদন করেছে জানা গেছে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!