ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণ-ধর্ষণসহ বিভিন্ন মামলায় নারীসহ গ্রেফতার ৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ১১ জানুয়ারি ২০২৩
অপহরণ-ধর্ষণসহ বিভিন্ন মামলায় নারীসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে অপহরণ, ধর্ষণ ও প্রতারণাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে নারীসহ চার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল পূর্বপাড়ার আজিজুল হকের ছেলে শাকিলকে অপহরণ ও ধর্ষণ মামলায় আদমদীঘি সদর ইউপির মন্ডবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল প্রামানিককে প্রতারণা মামলায়, কুন্দগ্রাম ইউপির বশিকোড়া খাঁ পাড়ার আজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনকে ধর্ষণচেষ্টা ও সান্তাহার ইউপির উথরাইল গ্রামের বুলু প্রামানিকের মেয়ে দুলি আক্তারকে এনআই অ্যাক্ট মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আদমদীঘি থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান, বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!