ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ, অভিযুক্ত আবু বক্কর গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ১১ জানুয়ারি ২০২৩
নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ, অভিযুক্ত আবু বক্কর গ্রেফতার
অপহরণকারী আবু বক্কর গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের দুইদিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে বগুড়ার জহুরুল নগর এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মূল অপহরণকারী আবু বক্কর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আবু বক্কর নওগাঁ জেলার রাণীনগর উপজেলার চড়কানাই গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে।

বুধবার দুপুরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার চড়কানাই গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে আবু বক্কর মোবাইলে ওই ছাত্রীকে প্রেম নিবেদন ও বিদ্যালয়ে আসা যাওয়ার সময় উত্ত্যক্ত করতেন। গত ৮ জানুয়ারি বিকেল ৪টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির তারতা গ্রামের কুন্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই স্কুলছাত্রী (১৫) প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে হয়। পরে কুমরাপাড়া গ্রামের পাকা রাস্তার মোড়ে পৌঁছালে আবু বক্করসহ তার সহযোগীরা ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন। 

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা আবু বক্করসহ আরো ২ থেকে ৩ জনের নামে মামলা দায়ের করেন। এদিকে গত মঙ্গলবার রাতে আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার জহুরুল নগর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও মূল অপহরণকারী আবু বক্করকে গ্রেফতার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!