ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পলাশে ট্রাকচাপায় শিশু নিহত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ১১ জানুয়ারি ২০২৩
পলাশে ট্রাকচাপায় শিশু নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ডাম্প ট্রাকচাপায় তাসমিয়া নামে এক তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া কেন্দুয়াব গ্রামের হোসেন আলীর মেয়ে।

জানা যায়, বুধবার সকাল থেকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ডাম্প ট্রাক পাঁচদোনা-ডাঙ্গা সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকটি ডাঙ্গার কেন্দুয়াব গ্রামের ঠেঙ্গারদী এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিয়া নামে এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাসমিয়া নিহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার এবং এর চালককে আটক করে পুলিশ।

Advertisement

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!