মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে ও শুভ মিয়া ইমাম হোসেনের ছেলে।
.png)
স্থানীয়রা জানান, সোহাগ ও শুভ মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া বলেন, কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বর্তমানে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলের রয়েছে।