ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২ জানুয়ারি ২০২৩
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু 
ছবিতে আলবি হাসান মুক্তাদির

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। এর আগে, একইদিন সকাল ৯টার দিকে নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শেরপুর লংগারপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। নিহত আলবি হাসান মুক্তাদির নামে ঐ যুবক নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি গ্রামের মোখলেসুর রহমান বাদলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দেওয়ানগঞ্জ থেকে একটি ট্রলি নান্দাইলের দিকে যাচ্ছিল। পথে এর একটি চাকা খুলে যায়। ফলে চালক গাড়িটির নিয়ন্ত্রণ করতে না পারায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আলভি হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার তার পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Advertisement

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!