[ দেশজুড়ে ]
নাফ নদী থেকে ২ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল সোয়া ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। নিহতদের আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম জানান, নদীর জাদিমুরা পয়েন্টে বস্তাবন্দি দুইটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে। লাশ দুইটি ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনদিন আগে হত্যা করে লাশ বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছে।
.png)
তিনি আরো জানান, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি, কী কারণে হত্যা করা হয়েছে এর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!