বৃহস্পতিবার দুপুরে নরসিংদী-মদনগঞ্জ পূর্বের রেললাইনের পার্শ্ববর্তী দামের ভাওলা এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দামের ভাওলা এলাকার ৫নং ব্রিজ সংলগ্ন ঐ এলাকায় পূর্ব থেকেই সন্ধ্যার পর জনসাধারণ আসতে ভয় পেতেন। প্রায়ই সেখানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। মৃত ঐ ব্যক্তির সঙ্গে ডাকাতি-ছিনতাইয়ের মতো কিছু ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
.png)
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।