ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ড্রেন থেকে ওষুধ কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ২ জানুয়ারি ২০২৩
খুলনায় ড্রেন থেকে ওষুধ কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার
ফাইল ফটো

খুলনায় ড্রেনের ভেতর থেকে মিজানুর রহমান মুকুল নামে এক ওষুধ কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মহানগরীর মিয়াপাড়া পাইপের মোড় তৃতীয় গলির একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মুকুল একই গলির টিপু সাহেবের বাড়ির ভাড়াটিয়া। মুকুল একটি ওষুধ কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন।

খুলনা সদর থানার এসআই টিপু সুলতান বলেন, মুকুল খুলনায় একটি ওষুধ কোম্পানির কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রোববার রাতে তিনি বাসায় ফেরেননি। সোমবার সকালে পরিবারের সদস্যরা তার লাশ ড্রেন থেকে উদ্ধার করে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!