ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১ জানুয়ারি ২০২৩
কসবায় মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকসাইর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, রোববার ভোরে কসবা উপজেলার মনকসাইর এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ঐ ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়। পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এসে ঐ ব্যক্তির হাতের আঙুলের ছাপ ও ছবি তুলে নিয়ে যায়।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের ওসি মো. শাহ্ আলম সরকার বলেন, আমরা ঐ ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!