[ দেশজুড়ে ]
ধামরাইয়ে ভুট্টাক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার
ফাইল ফটো
ঢাকার ধামরাই উপজেলায় ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, স্থানীয়রা ভুট্টাক্ষেতে অজ্ঞাত ঐ তরুণীর লাশ দেখে ধামরাই থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় ওড়না পেঁচানো ছিল।
.png)
এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!