ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিরোজপুরে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ৯ জানুয়ারি ২০২৩
পিরোজপুরে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার
ফাইল ফটো

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার ধাওয়া এলাকার একটি ধানক্ষেতের মধ্যের খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, কৃষকরা সকালে মাঠে ধান কাটতে গিয়ে খালের কচুরিপানার মধ্যে লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, মাস খানেক আগে ঐ ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!