শনিবার সকালে কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের জ্বালাই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রুমা একই গ্রামের কালিচন্দ্র মুণ্ডার মেয়ে।
জানা যায়, রুমা শুক্রবার রাতে খাবার শেষ করে তার মায়ের সঙ্গে বিছানায় ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তার মা রুপামনি মুণ্ডা রুমাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতঘরের পাশে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে রুমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, গলায় ওড়না পেঁচিয়ে রুমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।