[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচ থেকে নারীর লাশ উদ্ধার
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, স্থানীয়রা বিকেলে কাউতলী এলাকার সেতুর নিচে পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া ঐ নারীর পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!