ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮, ১২ জানুয়ারি ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ছবি: সংগৃহীত

তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। রাত থেকেই ঘন কুয়াশা আর বইছে বাতাস। বৃহস্পতিবার সকাল ৯টা দিকে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার রকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বেশকিছু দিন ধরে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকা পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। প্রচণ্ড কুয়াশার চাপ থাকায় সূর্যের দেখা মিলছে না। এছাড়া তীব্র শীত ও ঠাণ্ডা বাতাস মিলিয়ে ব্যাহত হচ্ছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বেশি দুর্ভোগে পড়েছেন এ এলাকার খেটে খাওয়া মানুষ।

এদিকে, শীতজনিত কারণে হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশুওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!