ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উত্তরের ১১ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১, ৯ জানুয়ারি ২০২৩
উত্তরের ১১ জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগের ৮ জেলাসহ উত্তরাঞ্চলের ১১টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার পরিমাণ তুলনামূলক কমলেও পরবর্তীতে তা অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, রোববার দুপুর থেকেই দেশের বিভিন্ন স্থানে সূর্যের আলো দেখা গেছে। আজকে সকাল থেকে ঢাকাসহ প্রায় সারাদেশেই সূর্যের দেখা মিলেছে। আগামী দুইদিন সূর্যের আলো অব্যাহত থাকবে। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রাও বাড়তি থাকবে।

Advertisement

আবহাওয়াবিদ তরিফুল জানান, আগামী একদিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!