ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গাপুর পৌরসভায় উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ১২ জানুয়ারি ২০২৩
দুর্গাপুর পৌরসভায় উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

পৌরসভার এই উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আব্দুস সালাম নৌকা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল মান্নান হাতপাখা এবং স্বতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ২০ হাজার ৭৮১ জন ভোটার ভোট দেবেন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৬৬ এবং নারী ১০ হাজার ৭১৫ জন। 

Advertisement

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, নির্বাচন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর মেয়র আলাউদ্দিন আলাল মারা যান। এই পদটিতে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!