[ দেশজুড়ে ]
টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই
ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) হতে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনে আসা-যাওয়ার অনুমতি পেয়েছে চারটি জাহাজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সব সেক্টর ও পর্যটন সংশ্লিষ্টদের এক বৈঠকে আলোচনা শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।
তিনি জানান, আগামীকাল হতে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করতে আর কোনো বাধা নেই। এছাড়া পর্যটকদের নিরাপদে ভ্রমণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!