ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ১৫ মোটরসাইকেল জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:০৪, ১৩ জানুয়ারি ২০২৩
আখাউড়ায় ১৫ মোটরসাইকেল জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৫টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত আখাউড়া-সুলতানপুর সড়কের তিতাস রেল ব্রিজ বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়। 

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেলে করে কয়েকজন তরুণ আখাউড়াতে আসেন। পরে মাদকসেবন করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে চলে যান। এমন অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ও বেআইনিভাবে চালিত এসব মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা ও যাচাই-বাছাই করা হয়।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, শহরের বাইপাস তিতাস রেল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উপযুক্ত তথ্যাদি দিলে মোটরসাইকেল ফেরত দেওয়া হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!