ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের অর্ধগলিত লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ১৪ জানুয়ারি ২০২৩
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের অর্ধগলিত লাশ
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে বোরহান উদ্দিন আহমেদ নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া খলিল গেট এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বোরহান উদ্দিন ঐ এলাকার সাবেরুল ইসলামের চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করতেন।

টঙ্গী পূর্ব থানার এসআই সুমন খান জানান, শুক্রবার রাতে ওই ভবনের কক্ষের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঐ বৃদ্ধের অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত বোরহান ওই কক্ষে একাই বাস করতেন। প্রায় ১০ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

বাড়ির মালিক বলেন, প্রায় দেড় বছর আগে আমার বাসায় ভাড়া নেন বোরহান। গত কয়েক দিন যাবত তাকে বাসা থেকে বের হতে দেখা যায়নি। লাশ পচে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেই।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!