ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে প্রেম, মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৭, ১৪ জানুয়ারি ২০২৩
ফেসবুকে প্রেম, মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ
গ্রেফতারকৃতরা ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকাকে মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তাইজুল ইসলাম সোহাগ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চন্ডিপাশা ইউপির চামারুল্লাহ গ্রামের শাহেদ আলীর ছেলে মো. আলীউর ও  একই এলাকার নুরুল হুদার ছেলে হারেস উদ্দিন। 

আদালত পুলিশের পরিদর্শক ঝুঁটন কুমার বর্মণ জানান, সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামিকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক আগামী ১৫ জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

পুলিশ জানায়, ঐ তরুণীর বাবা মারা গেলেন অনেক আগে। মায়ের সঙ্গে বসবাস করতেন ঐ তরুণী। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলীউরের সঙ্গে পরিচয় হয় তার। এরপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের। বিয়ের প্রলোভনে বিভিন্ন জায়গায় নিয়ে ঐ তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন অলিউল।

একপর্যায়ে আলীউর তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে তরুণীকে নান্দাইল পৌর শহরে ডেকে আনেন। তাকে চন্ডিপাশা এলাকায় নির্মাণাধীন বাসার একটি কক্ষে নিয়ে যান আলীউর। সেখানে তার মা আসবে বলে অপেক্ষা করতে বলে ওই তরুণীকে। কিছুক্ষণ পর অলিউল ওই কক্ষে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। 

পরে তাকে কক্ষের ভেতরে রেখে বাইরে থেকে দরজা আটকে দেন। এর কিছুক্ষণ পর আলিউলের তিন বন্ধু দরজা খুলে কক্ষে প্রবেশ করে। এরমধ্যে দুজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। অপরজন দরজায় দাঁড়িয়ে পাহারা দেন। ধর্ষণ শেষে এ ঘটনা প্রকাশ করলে তাকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দিয়ে ঐ বাসা থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় মামলা হলে প্রেমিক ও তার বন্ধুকে গ্রেফতার করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!