ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় সড়কেই নিথর হলেন আশরাফুল 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২, ১৪ জানুয়ারি ২০২৩
বাসচাপায় সড়কেই নিথর হলেন আশরাফুল 
নিহত আশরাফুল হক ফাহিম। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আশরাফুল হক ফাহিম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ১৫ বছর বয়সী আশরাফুল হক ফাহিম ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপির মাথিয়ারা গ্রামের সেরাজুল হক বাচ্চুর ছোট ছেলে এবং পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারের দিকে যাচ্ছিলেন আশরাফুল। পথে পাঁচগাছিয়া ফুড অ্যান্ড ফান রেস্তোরাঁর সামনে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!