শনিবার দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ছিপান গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম রাসেল মিয়া। ২৫ বছর বয়সী রাসেল একই গ্রামের বাসিন্দা।
স্বজনরা জানান, দুই বিয়ে করেছেন রাসেল। প্রথম স্ত্রী কিছুটা মানসিক ভারসাম্যহীন। এজন্য দ্বিতীয় স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। দুদিন আগে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে তাকে অনেক ডাকাডাকি করেন পরিবারের লোকজন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার নিচ দিয়ে তাকে ঝুলতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেন।
.png)
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পারিবারিক কলহ লেগেই থাকতো রাসেলের। এজন্য দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকতেন। এরপরও ঝগড়া হতো। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পরিবারের।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।