[ আন্তর্জাতিক ]
স্ত্রী তালাক চাওয়ায় পরিবারের ৭ সদস্যকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত
তালাকের জন্য আবেদন করায় যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে মাইকেল হাইট নামের (৪৫) এক ব্যক্তি স্ত্রীসহ পাঁচ সন্তান ও শাশুড়িকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন।
বুধবার (০৪ জানুয়ারি) উটাহ’র ইনোক সিটি এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের ৫ শিশুসহ ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, মাইকলে হাইটের স্ত্রী তৌশা হাইট (৪০), শাশুড়ি গেইল আর্ল (৭৮) ও ৪ থেকে ১৭ বছর বছর বয়সী তিন মেয়ে ও দুই ছেলে।
.png)
আরো পড়ুন>> ডেবে যাচ্ছে জমি, বিপর্যয়ের মুখে শহর
ইনোক সিটির ম্যানেজার রব ডটসন বলেন, বেশ কয়েকদিন ধরে ওই বাড়ির কাউকে দেখতে না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ এসে বাড়িতে প্রবেশ করে দেখতে পায়, পরিবারের ৮ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে।
স্থানীয় আদালতের রেকর্ডে দেখা যায়, মাইকেল হাইটের স্ত্রী তৌশা হাইট (৪০) গত বছরের ২১ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। তৌশার আইনজীবী জানান, হাইটকে ২৭ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের কাগজপত্র পাঠানো হয়।
সূত্র: বিবিসি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!