ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছিনতাইয়ে বাধা দেওয়ায় শিশুর সামনেই অভিনেত্রীকে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ২৯ ডিসেম্বর ২০২২
ছিনতাইয়ে বাধা দেওয়ায় শিশুর সামনেই অভিনেত্রীকে গুলি করে হত্যা!
রিয়া কুমারী - ফাইল ছবি

ছিনতাইয়ে বাধা দেওয়ায় আড়াই বছরের শিশুকন্যার সামনেই এক অভিনেত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনানে মহিষরেখা সেতুর কাছে ঘটেছে এ বর্বরোচিত ঘটনা।

জানা গেছে, ঝাড়খণ্ডের রাঁচি থেকে নিজেদের গাড়িতে স্বামী ও কন্যার সঙ্গে কলকাতায় আসছিলেন রিয়া কুমারী নামের ওই অভিনেত্রী ও ইউটিউব তারকা। যাত্রাপথে সকাল ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মহিষরেখা সেতুর কাছে গাড়ি দাঁড় করান তার স্বামী প্রকাশ কুমার।

Advertisement

এসময় তাদের ঘিরে ধরে তিনজন সশস্ত্র দুষ্কৃত। প্রকাশ ও রিয়ার কাছ থেকে টাকা-গয়না ছিনতাইয়ের চেষ্টা করে তারা। সেই সময় রিয়া চিৎকার করলে শিশুকন্যার সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতরা।

আরো পড়ুন>> এক দুর্ঘটনায় ২০০ গাড়ির সংঘর্ষ

গুলিবিদ্ধ রিয়াকে নিয়ে কাছাকাছি পিরতলা হাসপাতালে যান প্রকাশ। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে তার।

প্রকাশ কুমারের বক্তব্য অনুযায়ী, রক্তাক্ত অবস্থায় রিয়াকে পেছনের সিটে রাখতে পারেননি। কারণ ভেতরে শিশুকন্যা ছিল। তাই গাড়ির ডিক্রিতে ঢুকিয়ে কোনোমতে রিয়াকে হাসপাতালে নিয়ে যান।

এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!