চক্রধর নগর থানার সাব ইন্সপেক্টর ভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসর লীনা নাগওয়ান্সি রায়গড়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন। চক্রধর নগর থানা এই ঘটনার তদন্ত করছে। লীনার দেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সকলে লীনার আত্মার শান্তি কামনা করেছেন। তার আচমকা মৃত্যু সকলকে চমকে দিয়েছে। ২০ বছরের তুনিশার পরেই ২২ বছরের লীনার মৃত্যুতে স্তম্ভিত সকলে। বর্ষশেষে উৎসবের মরশুমে একের পর এক তরুণ প্রাণের মৃত্যুমিছিলে শোকের ছায়া বিনো মহলে।
.png)