বোস্টন পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এদিকে পুলিশের গুলিতে ফয়সাল নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড প্রতিবাদ সমাবেশ করেছে এ ঘটনায়। দ্রুত ঘটনার তদন্ত করে বিচার দাবি করেন তারা। সংগঠনটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফয়সালের নিহতের বিষয়টি নিশ্চিত করে প্রতিবাদ জানানো হয়েছে।
.png)
আরিফ ফয়সালের জন্ম যুক্তরাষ্ট্রে। দি ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের শিক্ষার্থী ছিলেন তিনি।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চেস্টনাট স্ট্রিটে এ ঘটনাটি ঘটে। পুলিশের হটলাইন নম্বরে ফোন আসে সন্দেহভাজন এক তরুণ একটি অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে বেরিয়ে গেছে এবং তার হাতে ছোরা রয়েছে।
পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে গিয়ে একটি ভবনের পেছনে ফয়সালকে খুঁজে পান। পুলিশকে দেখে তিনি দৌঁড় দেন। এ সময় পুলিশ সদস্যরাও তাকে ধাওয়া করেন।
পুলিশ ধাওয়া করে চেস্টনাট স্ট্রিটে তাকে ঘিরে ফেলে। এ সময় ঐ তরুণ ছুরি হাতে নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন। পুলিশ বাধ্য হয়ে গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ ফয়সালকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্র: ডেইলি ভয়েজ