এ যুদ্ধের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আলাপ হয়েছে। এতে সামরিক শক্তি বিষয়ক সম্পর্কের দৃঢ়তার গুরুত্ব পেয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার শি জিনপিং ও পুতিনের মধ্যে ভিডিও কলে আলাপ হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর।
.png)
দফতরের মুখপাত্র বলেন, ইউক্রেন ইস্যুতে বেইজিং নিজেদের নিরপেক্ষ দাবি করছে। কিন্তু তাদের ব্যবহার পরিষ্কারভাবে বোঝায় যে তারা রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্কে রয়েছে।
তিনি আরো বলেন, রাশিয়া ও চীনের এ মিত্ররার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।