[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উটাহ’র ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জানুয়ারি) শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়।
.png)
বিবৃতিতে বলা হয়, প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।
আরো পড়ুন>> সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলা, নিহত অন্তত ৩৫
বিবৃতিতে আরো বলা হয়, এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে।
ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় আট হাজার। শহরটি সল্টলেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!