[ আন্তর্জাতিক ]
কানাডায় বন্দুক হামলায় নিহত ৬
ছবি: সংগৃহীত
কানাডার টরোন্টোর উত্তরের একটি শহরে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
রোববার সন্ধ্যায় রাদারফোর্ড রোডের উত্তরে জেন স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
.png)
সোমবার সকালে পুলিশ জানায়, জেন স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক ভবনে একজন হামলাকারী বেশ কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, এমন খবর আসে পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাল্টা গুলিতে সন্দেহভাজন ঐ হামলাকারীও নিহত হয়।
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে হামলার কোনো হুমকি ছিল না বলেও জানায় তারা। তবে হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!