শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে অঙ্গরাজ্যটির কলোরাডো স্প্রিংস শহরে অবস্থিত ক্লাবটিতে এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
কলোরাডো পুলিশ ক্লাব কিউ নামের ওই গে নাইটক্লাবটিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছে।
.png)
বন্দুক হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
আরো পড়ুন>> ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন এরদোগান
তাৎক্ষণিকভাবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
কলোরাডো স্প্রিংস ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো জানিয়েছেন, জরুরি নম্বরে ফোন যাওয়ার পর ১১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে হামলায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাব কিউ কর্তৃপক্ষ।