ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৩, ২৪ নভেম্বর ২০২২
রাশিয়ায় শপিং সেন্টারে বন্দুক হামলায় নিহত ৪
ছবি: সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্কের একটি শপিং সেন্টারে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তাস এর প্রতিবেদনে বলা হয়, ক্রিমস্কের শপিং সেন্টারে গুলিতে নিহতদের মধ্যে হামলাকারীও আছেন। হামলায় নিহতের ঘটনা তদন্তের জন্য স্থানীয় প্রসিকিউটরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শপিং সেন্টারের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি নির্বিচারে গুলি চালাচ্ছেন। ভিডিওর শেষে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে একেবারে কাছ থেকে গুলি চালান ঐ হামলাকারী।

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ক্রিমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখলে নেয়ার পর একতরফাভাবে ক্রিমস্ক শহরকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!