[ আন্তর্জাতিক ]
প্যারিসে বন্দুক হামলায় নিহত ২, ঘাতক গ্রেফতার
প্রতীকী ছবি
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও আহত হয়েছেন অনেকে। শুক্রবার প্যারিসের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটে।
ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গোলাগুলিতে দুজন নিহত ও চার আহতের খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় বিচার বিভাগ জানায়, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স ৬০ বছর। এখনো হামলাকারীর হামলার উদ্দেশ্যে সম্পর্কে জানা যায়নি। চারজন আহতের মধ্যে দুজনের অবস্থা মারাত্মক।
.png)
ফ্রান্সের কর্তৃপক্ষ বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করেছে।
ঘটনাস্থলের পাশের এক দোকানদার এএফপি-কে বলেন, আমি সাত থেকে আটটি গুলি ছোড়ার শব্দ শুনতে পেয়েছি। শব্দ শোনার পর আমরা আতঙ্কিত হয়ে পড়ি। ঘটনার সময় আমরা নিজেদের দোকানের ভেতরে আবদ্ধ করে ফেলেছিলাম।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!