ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে বাসিজ বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ৪ জানুয়ারি ২০২৩
ইরানে বাসিজ বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা
কাসিম ফাতুল্লাহি - ফাইল ছবি

ইরানে অভিজাত বিপ্লবী গার্ডসের (আইআরজিসি) বাসিজ বাহিনীর কমান্ডার কাসিম ফাতুল্লাহিকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী তেহরানে নিজ বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে চার রাউন্ড গুলি করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ফাতুল্লাহি দক্ষিণ তেহরানের মোখতারি পাড়ায় নিরাপত্তা ঘাঁটির একজন কমান্ডার ছিলেন। তিনি বাসিজের একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন, যারা তেহরানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় কুর্দস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির হত্যা দিবসে যখন ইরানজুড়ে স্মরণ করা হচ্ছে, ঠিক সেদিনই কাসিম ফাতুল্লাহিকে হত্যার ঘটনা ঘটল। হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে ইরানের পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

দেশটির নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে চলমান ১০০ দিনেরও বেশি সময় ধরে গণবিক্ষোভের মাথায় একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!