ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অস্কারজয়ী ইরানি অভিনেত্রী তারানেহ গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৭, ১৮ ডিসেম্বর ২০২২
অস্কারজয়ী ইরানি অভিনেত্রী তারানেহ গ্রেফতার
ছবি: সংগৃহীত

ইরানে হিজাব বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য গ্রেফতার করা হয়েছে দেশটির অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে। সরকার বিরোধী ভুল তথ্য ছড়ানোর অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইরান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। তারানেহর গ্রেফতারির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক আসগর ফরহাদীর ‘দ্য সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদেই অস্কার পেয়েছিলেন তারানেহ আলিদুস্তি। চলতি বছরে কান চলচ্চিত্র উ‍ৎসবে তার অভিনীত ‘লায়লাস ব্রাদার্স’ প্রদর্শিত হয়। ওই ছবিও দর্শকের প্রশংসা কুড়িয়েছিল।

বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয় তারানেহ। শুধুমাত্র ইনস্টাগ্রামেই তার ৮০ লাখের বেশি অনুসারী আছেন। হিজাব বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পরেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী।

Advertisement

গত ১৬ সেপ্টেম্বর হিজাব না পরার অপরাধে পুলিশি হেফাজতে কুর্দিস তরুণী মাহশা আমিনির মৃত্যু হয়েছিল। ওই দিনই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তারানেহ লেখেন, বন্দিত্বের অভিশাপ। গত ৯ নভেম্বর স্কার্ফ পরা ছাড়া নিজের ছবি পোস্ট করেন। সেখানে নারীদের স্বাধীনতার কথা তুলে ধরেন তিনি।

গত ৮ ডিসেম্বর মেহসিন শিকারি নামে এক বিক্ষোভকারীকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিল আয়াতুল্লা আসলি খামেইনি সরকার। আর ন্যক্কারজনক ঘটনা নিয়ে ইনস্টাগ্রামে এক পোস্ট করেন তারানেহ। তাতে তিনি লেখেন, আপনার নীরবতা নির্যাতক আর নিপীড়কদের সমর্থন করছে।

ইরান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর নিস্ক্রিয়তা নিয়েও নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!