মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশে একটি রেস্তোরাঁর কাছে একজন বন্দুকধারী তাদের গুলি করে হত্যা করে।
পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুর্তজা ভাট্টি বলেন, দুই গোয়েন্দা কর্মকর্তা গাড়ি পার্কিং করার সময় হামলার ঘটনা ঘটে। হত্যার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।
.png)
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি তালেবান এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সদস্যদের গ্রেফতারের জন্য এই দুই গোয়েন্দা সদস্য পরিচিতি ছিলেন। দেশটিতে বন্দুক এবং বোমা হামলাসহ জটিল মামলা তদন্ত ও সমাধানে ওই দুই কর্মকর্তা নিজেদের দক্ষতার জন্যও পরিচিত ছিলেন।
আরো পড়ুন>> উড়োজাহাজের ভেতর নারীর গায়ে প্রস্রাব করল মাতাল যুবক!
সরকারি কর্মকর্তারা বলছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগের পরিচালক ছিলেন। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সংগঠনটি পাকিস্তানি তালেবান নামেও পরিচিত।
এই সশস্ত্র গোষ্ঠীটি গত নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে একতরফাভাবে যুদ্ধবিরতি শেষ করার পর সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। তবে মঙ্গলবারের হামলার বিষয়ে এই গোষ্ঠীটি এখনও মুখ খোলেনি।