ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ ও মার্কিন গোয়েন্দা প্রধানের মধ্যে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ১ ডিসেম্বর ২০২২
রুশ ও মার্কিন গোয়েন্দা প্রধানের মধ্যে আলোচনা
সের্গেই নারিশকিন ও উইলিয়াম বার্নস - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর প্রধান উইলিয়াম বার্নসের সঙ্গে পারমাণবিক ইস্যু ও ইউক্রেন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন।

বুধবার (৩০ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

নারিশকিন জানান, নভেম্বর মাসের মাঝামাঝিতে তাদের এই আলোচনা হয়।

Advertisement

এদিকে মস্কোতে মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স এলিজাবেথ রুড বলেছেন, সিআইএ প্রধান কোনও বিষয়ে দরকষাকষি করেননি। তিনি ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়েও আলোচনা করেননি।

রুশ বার্তা সংস্থা আরআইএ-কে নারিশকিন বলেছেন, আমার দিক থেকে আমি রুডের বক্তব্যকে নিশ্চিত করছি। সঙ্গে আরো উল্লেখ করতে পারি বৈঠকে যেসব শব্দ বারবার উচ্চারিত হয়েছে সেগুলোর মধ্যে ছিল ‘কৌশলগত স্থিতিশীলতা’, ‘পারমাণবিক নিরাপত্তা’, ‘ইউক্রেন’ এবং ‘কিয়েভের শাসক’।

আরো পড়ুন>> ৩০০ লোকের সামনে বৌকে চুমু, বরের বিরুদ্ধে থানায় নালিশ!

ঝুঁকি ব্যবস্থাপনা এবং এমন আলোচনার প্রয়োজন হলে বৈঠকের বিষয়ে এলিজাবেথ রুড যে মন্তব্য করেছেন তাও নিশ্চিত করেছেন রুশ গোয়েন্দা প্রধান।

১৪ নভেম্বর তুরস্কে রাশিয়া ও মার্কিন কর্মকর্তাদের এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর এটিই এমন পর্যায়ে প্রথম মুখোমুখি বৈঠক।

এর আগে বৈঠকে আলোচনার বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া। আগে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিষয়টি সংবেদনশীল। ওয়াশিংটন বলেছিল, তাদের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়াকে সতর্ক করা হয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!