[ আন্তর্জাতিক ]
পরমাণুর ওয়ারহেড সরিয়ে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া: যুক্তরাজ্য
ফাইল ফটো
রাশিয়া পরমাণু হেড সরিয়ে পুরনো ধাঁপের ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ছুড়ছে বলে দাবি করছে যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে নিরস্ত্রকরণে অস্ত্রের গুলি ছোড়া হচ্ছে।
শনিবার যুক্তরাজ্যের পক্ষ থেকে এসব দাবি করা হয়েছে।
একটি সূত্রের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ধ্বংসপ্রাপ্ত একটি ক্ষেপণাস্ত্রের ছবিতে দেখা যাচ্ছে যে, রাশিয়া ১৯৮০ সালে তৈরি পরমাণু ছোড়া ব্যবস্থায় বানানো ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর সেই ক্ষেপণান্ত্রের মাথা থেকে ওয়ারহেড সরানো হয়েছে।
.png)
এ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রের গতিশক্তি ও জ্বালানিবিহীন ধ্বংস বাড়াতে পারে। তবে এগুলো ধ্বারা নির্ভরযোগ্য প্রভাব ফেলা বা অর্জন করা সম্ভব নয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার উদ্দেশ্য যাই হোক, দুর্বল এ চিন্তা মস্কোর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কমার বড় ইঙ্গিত দিচ্ছে।
সূত্র- রয়টার্স।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!