ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১৭ ডিসেম্বর ২০২২
চৌগাছায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
ফাইল ছবি

যশোরের চৌগাছায় মারজন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তিনি উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা চৌগাছা থানায় লিখিতভাবে জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। ফলে কিছুটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। শনিবার সকাল সাড়ে ৫টার দিতে তার স্ত্রী প্রতিদিনের ন্যায় নামাজের জন্য ঘুম থেকে উঠে স্বামীকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।

একপর্যায়ে নিজেদের রান্নাঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক-চিৎকার দিলে ছেলে-পুত্রবধূরাসহ আশেপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে রশি থেকে নামিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে থানায় লিখিতভাবে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

Advertisement

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!