ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ১৪ ডিসেম্বর ২০২২
বগুড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার
গ্রেফতার হওয়া মানিক। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় নবম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় আব্দুল মানিক নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।

২২ বছরের মানিক শেরপুর উপজেলার দড়িপাড়া একাডেমি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মালেক।

Advertisement

এর আগে, ইঁদুর নিধনের ওষুধ সেবন করে গত ১৮ নভেম্বর আত্মহত্যা করেন ওই স্কুলছাত্রী। পরে গত ২৯ নভেম্বর এ ঘটনায় শেরপুর থানায় মামলা করেন মেয়েটির বাবা। মামলায় মানিককে অভিযুক্ত করা হয়।

র‌্যাব জানায়, মানিকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুবাদে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েটি। কিন্তু তাদের ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করে রাখেন মানিক। পরবর্তীতে গত ১৮ নভেম্বর মেয়েটির বাড়িতে গিয়ে তার সঙ্গে আবারো ঘনিষ্ঠ হতে চান তিনি। ওই সময় মানিকের প্রস্তাবে মেয়েটি সাড়া দিচ্ছিলেন না। এতে মানিক ক্ষিপ্ত হয়ে তাকে বলেন, গোপনরে ধারণ করা ওই ভিডিও অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে মেয়েটিকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন তিনি। মানিকের এ ধরণের কথা শুনে মেয়েটি ঐদিনই ইঁদুর নিধনের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, মামলার পর থেকেই মানিককে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন মানিক। তাকে শেরপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!