ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ১৬ জানুয়ারি ২০২৩
জামালপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর সদর উপজেলায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে এ উপলক্ষে জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, জিলা স্কুলের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন।

মেলায় ২০টি স্টলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতিথিরা অনুষ্ঠান শেষে মেলার স্টল পরিদর্শন করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!