ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ধরা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৬ জানুয়ারি ২০২৩
ফেনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে ৪ কেজি গাঁজাসহ মো. নুর করিম হৃদয় (৩৫), নুর মাইন উদ্দীন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ চর চান্দিয়া টিপু মিয়ার পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে; সোনাগাজীর দক্ষিণ চর চান্দিয়া টিপু মিয়ার পুকুর পাড় টিপু সড়কের সামনের রাস্তার ওপর কয়কজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করছে। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। 

Advertisement

এরপর আটককৃতদের তল্লাশি করে তাদের সঙ্গে থাকা একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ২ কেজি ও একটি কাপড়ের বড় ব্যাগের মধ্যে পলিথিনের প্যাকেট থেকে ২ কেজিসহ মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের মাস্টার পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. নুর করিম হৃদয় ও সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে নুর মাইন উদ্দীন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের নেতৃত্বে এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সোনাগাজী সহকারী ভূমি কমিশনার এস.এম. অনিক চৌধুরী। পরে পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!